গ্রামীণ জনপ্রিয় খেলা হলো হাঁস খেলা। মানুষের চিত্তবিনোদনের জন্য দিনাজপুরের খানসামা উপজেলার ভ্যাড়ভ্যাড়ার দিঘীতে রবিবার (১৯ সেপ্টেম্বর) গ্রাম-বাংলার জনপ্রিয় হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ জনপ্রিয় খেলার আয়োজন করে পাকেরহাট সততা ক্লাব। খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্। এসময় অনুষ্ঠানে ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী ও সততা ক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এসব ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন প্রশংসনীয় একটি উদ্যোগ
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















