শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৪৪০ পিস নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৪০ পিস ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন এ্যাম্পল জব্দ করেছে পুলিশ। এসময় এনামুল হক(৩৩) নামের একজনকে আটক করা হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটামোড়ে নিয়মিত চেকিং এর সময় জিএস লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ওই পরিমান এ্যাম্পল জব্দ করা হয়। একই সঙ্গে এর সঙ্গে জড়িত এনামুল হককে আটক করা হয়েছে। ধৃত এনামুল হক দিনাজপুর জেলার হাকিমপুরের ধরন্দা সিপি রোডের মোকছেদ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জাগো২৪.নেট-কে জানান, জব্দকৃত ৪৪০টি ইনজেকশন এ্যাম্পলের দাম প্রায় ৮৮ হাজার টাকা। আটক এনামুলের বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো দুইটি মাদক ও একটি চুরি মামলা বিচারাধীন রয়েছে। আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়।

প্রকাশের সময়: ১০:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১