শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসের খুলে গেল ৪ চাকা, বাঁচলো ৩০ প্রাণ

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩০ যাত্রীর প্রাণ। চলন্ত বাসের পেছনের চারটি চাকা খুলে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১৯ সেপ্টেম্বর)  সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নীলফামারীর রামগঞ্জ থেকে সৈয়দপুর হয়ে ৩০ জন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা আন্তজেলা পরিবহন ভাই ভাই বাস সার্ভিস। বাসটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে রওনা হলে কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে ওই বাসের পিছনের চারটি চাকা খুলে যায় এবং বাসটি রাস্তায় বসে যায়। তবে এতে কোনো হতাহত বা প্রাণহানি হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে ওই মহাসড়কে বাসটি দেখার জন্য।

ভাই ভাই পরিবহনের চালক নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের রফিকুল জাগো২৪.নেট-কে বলেন, বাসটি যখন কামারপুকুর স্বাদুপানি গবেষণা কেন্দ্রের সামনে তখন কিছু বুঝে ওঠার আগেই বাসটি বন্ধ হয়ে যায়। তখন দেখি বাসটির পিছনের অংশ রাস্তায় বসে গেছে আর চাকাগুলো রাস্তায় পড়ে আছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

চলন্ত বাসের খুলে গেল ৪ চাকা, বাঁচলো ৩০ প্রাণ

প্রকাশের সময়: ১০:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১