রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বজ্রপাতে কৃষক নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ববজ্রপাতে তারাজুল ইসলাম (৩০) নামের এক কৃষক নিহত ও ফরিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেস।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিরামপুর উপজেলা মকন্দপুর ইউনিয়নে ভেলারপাড় (উত্তর পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারাজুল ইসলাম বিরামপুর উপজেলা ১নং মকন্দপুর ইউনিয়নে ভেলারপাড় (উত্তর পাড়া) গ্রামের মৃত নওশাদ হোসেনের ছেলে। আহত ফরিদা বেগম একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ।

নিহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার (২১সেপ্টেম্বর) বিকেল বেলা বাড়ির পার্শ্ববর্তী মাঠে ফুলকপির ক্ষেতে আগাছা (ঘাস) পরিষ্কার করছিল তারাজুল ইসলাম এবং ফরিদা বেগম ফুলকপি ক্ষেত পরিচর্যা করছিল। এসময় বজ্রপাতে দুই জনেই আহত হন।

স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারাজুলকে মৃত ঘোষণা করেন এবং ফরিদা বেগম বিরামপুর উপজেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিষয়টি বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মতিয়ার রহমান জাগো২৪.নেট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

বিরামপুরে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশের সময়: ০৭:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১