শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাক্টরের চাপায় চালক নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর গাড়ির চাপায় মাহাবুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং গাড়ির মালিক মামুনুর রশিদ (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মাহাবুর রহমান পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পৃর্ব পাড়া গ্রামের আবু সাঈদ মন্ডলের ছেলে ও আহত গাড়ির মালিক মামুনুর রশিদ একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের আয়ড়া বাজার থেকে ট্যাক্টর ঠিক করে বাড়ি ফিরছিলেন তারা। পথে আয়ড়া রাস্তার একইর এলাকায় ট্যাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ির চালক ও মালিক গাড়ির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাদের উদ্ধারের আগেই চালক মাহবুর রহমান সেখানেই মারা যায় এবং মামুনুর রশিদ আহত হন।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ আহম্মেদ জাগো২৪.নেট-কে জানান, দূর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দল।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

বিরামপুরে ট্রাক্টরের চাপায় চালক নিহত

প্রকাশের সময়: ০৫:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১