গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৭৪ বোতল ফেনসিডিলসহ আবু কাওসার শামীম (৩৫) ও তার স্ত্রী মিতা খাতুন (৩০) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পলাশবাড়ীর রংপুর-ঢাকাগামী সফর সঙ্গী যাত্রীবাহী বাস তল্লাশি করে ওইসব ফেনসিডিল জব্দসহ মাদক দম্পতিকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটকদের ঠিকানা জানাতে পারেনি ওসি।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 


















