শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নির্মিত ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণের দাবি

গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়ায় নামকস্থানে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি ব্রিজ। এটি ৩ বছর আগে নির্মাণ করা হলেও, করা হয়নি সংযোগ সড়ক। এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

রোবার (২৬ সেপ্টেম্বর) গাইবান্ধা বালিয়া ছড়ার ব্রিজটির ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কোটি টাকা খরচ করে ব্রিজ বানিয়ে সংযোগ রাস্তার কারণে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।

উল্লেখ্য গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়ায় মানস নদীতে কোটি টাকার উপরে ব্যয়ে ব্রিজটি তিন বছর আগে নির্মান কাজ শেষ হয়। শুধুমাত্র সংযোগ রাস্তার কারণে এতদিন ধরে ব্রীজটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না। ৫/৬মাস আগেও কমিউনিস্ট পার্টি ব্রীজটিতে সংযোগ রাস্তার দাবিতে মানববন্ধন করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় এ কাজের জন্য টেন্ডার হয়েছে। কিন্তু এখনো কোন ধরণের কাজ শুরু হয় নাই। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গাইবান্ধায় নির্মিত ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণের দাবি

প্রকাশের সময়: ০৬:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১