রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ভাতা বাস্তবায়নে তালিকা প্রস্তুতকরণ সভা

“বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন” এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শতভাগ ভাতা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় তালিকা প্রস্তুতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা কার্যালয়ে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক তালিকা প্রস্তুতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: খায়রুল আলম রাজু, পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম জানান, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় বয়স্ক ভাতা ১ হাজার ৮’শত ৮৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ২ হাজার ৯’শত ৪ জন ভাতা ভোগীদের প্রাথমিক তালিকা প্রস্তুতকরণ করা হয়েছে। তিনি আরো জানান, ভাতা পাওয়ার উপযুক্ত কেউ ভাতার জন্য আবেদন করলে অবশ্যই ভাতা পাবেন। তবে,যাচাই-বাছাই সাপেক্ষে তালিকাভুক্ত করা হবে।

জনপ্রিয়

বিরামপুরে ভাতা বাস্তবায়নে তালিকা প্রস্তুতকরণ সভা

প্রকাশের সময়: ০৩:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১