রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় নাবিপাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর বাস্তবায়নে বিনামূলে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে নাবিপাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ মাসকালাই চাষের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, একজন কৃষক ১ বিঘা জমির জন্য পেঁয়াজ বীজ ১ কেজি, নাবিপাট বীজ ১ কেজি, মাসকালাই ১ কেজি, জিপিএ সার ২০ কেজি, এমপিও সার ২০ কেজি, বীজ তলার জন্য ১৫০ বর্গমিটার পলিথিন, বালাই নাশক ঔষধ ১০০ গ্রাম সহ বাঁশ ক্রয় , বেড়া নির্মাণ, আন্ত পরিচর্যা ও সেচ বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার আটশত টাকা পাবে। চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় ১২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের এই প্রনোদনা প্রদান করা হয়েছে। ক্যাপশনঃ ঘোড়াঘাট কৃষি অফিসের বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন

জনপ্রিয়

ঘোড়াঘাটে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১