নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, ছাদেকুল ইসলাম, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, যুব নেতা রানু সরকার প্রমুখ।
বক্তারা বলেন একদিকে দেশে মানুষের ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই অন্যদিকে প্রতিটি জিনিসের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। সয়াবিন তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এমনকি ঔষধের দামও বেড়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না । তারা দেশবাসীকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
অপরদিকে, সাঘাটা, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। এসব সমাবেশে বক্তব্য রাখেন, পলাশবাড়ীতে প্রবীণ কমিউনিস্ট হাজী একরাম হোসেন বাদল, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, মিজানুর রহমান সুজন, সাজু মাস্টার, রমজান আলী, ওয়ারেছ সরকার সাঘাটায় উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ, নিবারণ চন্দ্র নিপু, সুন্দরগঞ্জে উপজেলা সভাপতি নুরে আলম মানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম পিপুল, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, খয়বর হোসেন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















