বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের নব- নির্বাচিত কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় মোকামতলা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহব্বায়ক ও ইউনিয়ন যুবলীগের নব- নির্বাচিত যুগ্ন সাধারন সম্পাদক এম,এ মারুফ মন্ডল, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সৌরভ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সৌভিক প্রসাদ ক্লীন, ইউনিয়ন ছাত্রলীগের নব – নির্বাচিত কমিটির সভাপতি শাকিরুল ইসলাম, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ তালহা, যুগ্ন সাধারন সম্পাদক আল আমিন,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সনি,পারভেজ, আতিকুর, তাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 


















