রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা বাইচ খেলা দেখকে ইছামতি নদীপারে জনস্রোত

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। সে হত্যাকান্ড থেকে বাধ যায়নি শিশু শেখ রাসেলও । তার স্মৃতি ধরে রাখতে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য বহন করছে। মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এসএম কামাল হোসেন।

সাঁথিয়া পৌরসভার আয়োজনে ও পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহম্মেদ ফিরোজ কবির।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশিফ সামস্ রঞ্জন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা যুবলীগের আহŸায়ক আলী মর্তুজা সনি বিশ্বাস, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, সম্পাদক মিজানুর রহমান উকিল প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বাগচি চ্যালেঞ্জার বিজয়ী হয়। তীব্র বৃষ্টি উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুপারে হাজার হাজার জনতার ঢল নামে।

জনপ্রিয়

নৌকা বাইচ খেলা দেখকে ইছামতি নদীপারে জনস্রোত

প্রকাশের সময়: ১০:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১