রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুর জেলার বিরামপুরে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত আট টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে বিরামপুর রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। এসময় চৌদ্দ পুরিয়া গাঁজাসহ তিন মাদক সেবীকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী আটককৃত আসামী সাজু (৩২) ও কবিরুল ইসলাম(৪৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আক্তার তালুকদার (৫৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (কেডিসি রোড স্টেশনের পূর্ব পার্শ্বে) মহল্লার মৃত হাসিব উদ্দিনের ছেলে সাজু (৩২) ও একই মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে কবিরুল ইসলাম(৪৫) এবং টাংগাইল জেলার কালিহাতি উপজেলার পাছচারান গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে আক্তার তালুকদার(৫৫)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে  জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তদের বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের সময়: ০৬:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১