দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল-জোয়াল কামড়া এলাকার রাস্তার ওপর থেকে ঐ মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী পৌর শহরের জোয়াল কামড়া গ্রামের তাইজুল ইসলামের স্ত্রী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের প্রতিবেশী আতিকুল জানান, নিহত বেগম বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সেখানেই দুর্ঘটনায় তিনি মারা যান। বেগম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















