কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অতেশ্বরী রায় (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রখানা কুমার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করুণা কান্ত রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর নিঃসন্তান ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বৃহস্পতিবার সারাদিন ঘর থেকে বের না হওয়ায় বিলেলে প্রতিবেশীরা খুঁজতে গিয়ে ঘরের আড়ার সাথে লাশ ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ওই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এমদাদুল হক মিলন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট ফুলবাড়ী ( কুড়িগ্রাম) 


















