শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ভাতিজিকে যৌন পীড়নের ঘটনায় চাচা আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিজ ভাতিজিকে যৌন পীড়নের ঘটনায় আব্দুল জলিল ব্যাপারী (৫০)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত জলিল ব্যাপারী উপজেলার হরিনাবাড়ী গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

থানা সুত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিজ ভাতিজির ঘরে প্রবেশ করে শরীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে যৌন পীড়ন চালায়। এসময় ভাতিজির ডাক চিৎকারে কৌশলে পালিয়ে যায় জলিল ব্যাপারী। এ ঘটনার অভিযোগে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জলিলকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, আটককৃত আব্দুল জলিল ব্যাপারীর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী জলিল ইতিপূর্বেও অনেক নারী ও শিশু সাথে যৌন অপরাধ করায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ভাতিজিকে যৌন পীড়নের ঘটনায় চাচা আটক

প্রকাশের সময়: ১১:৫৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১