গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিএনজির ধাক্কায় মামুন মিয়া (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার ( ১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ডষ্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ওইসময় মামুন মিয়া মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ কোল্ডষ্টোরের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে মামুন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত্যু ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















