রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দেখা নেই বৃষ্টির, সেচ দিয়ে ক্ষেতে পানি দিচ্ছেন কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক সপ্তাহ ধরে চলছে প্রখর তাপ প্রবাহ। সূর্যের প্রচন্ড তাপে উপজেলা জুড়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্র বাড়তে থাকায় প্রাণীকুল ও জনজীবনে উঠেছে চরম হাঁস ফাঁস।
অন্যদিকে অনাবৃষ্টি ও সঠিক সময়ে সেচ দিতে না পাড়ায় প্রচন্ড তাপদাহে আমন ও রবি ফসলেরও ব্যাপক ক্ষতির আশংকা করছেন প্রান্তিক কৃষকরা।
শুক্রবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির দেখা না পেয়ে উচু এলাকার আমন ও সবজি ক্ষেতের চাষিরা দুচিন্তায় পড়েছে। অনেকেই বৃষ্টির অপেক্ষা না করেই শ্যালো মেশিন ও সেচ যন্ত্র দিয়ে আমন ক্ষেতসহ আগাম শীতকালীন সবজি ক্ষেতে পানি দিচ্ছেন।
কুরুষা ফেরুষা গ্রামের কৃষক সিদ্দিক মিয়া জানান, এক সপ্তাহ থেকে বৃষ্টির দেখা নেই। তাই বাধ্য হয়ে সেচ যন্ত্র দিয়ে আমন ও সবজি ক্ষেতে পানি দিচ্ছি। শুধু সিদ্দিক মিয়া নন, বিভিন্ন এলাকার প্রান্তিক চাষিরা উৎপাদিত ফসল রক্ষার্থে শ্যালো মেশিন ও সেচযন্ত্র দিয়ে উচু এলাকার আমন ক্ষেত ও সবজি ক্ষেতে পানি দিচ্ছেন।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জাগো২৪.নেট-কে জানান, গেল কয়েকদিন থেকে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। শুক্রবার বিকাল তিনটায় সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও চার-পাঁচ দিন থাকলেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই।
👍
1
জনপ্রিয়

ফুলবাড়ীতে দেখা নেই বৃষ্টির, সেচ দিয়ে ক্ষেতে পানি দিচ্ছেন কৃষক

প্রকাশের সময়: ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১