বাংলাদেশ তাঁতী লীগ সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন শাখার পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে হামিদুল ইসলাম হামিদকে সভাপতি ও শামীম মিয়াকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ তাঁতী লীগ সাদুল্লাপুর উপজেলার শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তজবীর আলম সজিব বাবু স্বাক্ষরিত ওই কমিটি অনুমোদন দিয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, 


















