দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কালাজ্বর নির্মুল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে জাতীয় কালাজ্বর নির্মুল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা জাতীয় কালাজ্বর নির্মুল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরান মেহেদী, ডিভিশনাল টেকনোলজিষ্ট হেলালউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ড. সাব্বির হায়দার।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















