রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাহাটে জন্ম মৃত্যু নিবন্ধনে দেশ সেরা গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ

সারা দেশে জন্ম ও মৃত্যুর নিবন্ধনে দেশের প্রথম স্থান দখল করেছে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ এমন ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এ খবরে আনন্দের বন্যায় ভাসছে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের জানান, ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল বলেছেন, সারাদেশের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সফল ভাবে করায় ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রথমস্থান লাভ করেছে। তিনি বলেন, এ খবরে আমরা ইউনিয়ন পরিষদের সকলে আনন্দিত।

জনপ্রিয়

ভোলাহাটে জন্ম মৃত্যু নিবন্ধনে দেশ সেরা গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ

প্রকাশের সময়: ০৬:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১