শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই কেজি গাঁজাসহ গোলাম মোস্তফা (২০) ও আশরাফুল ইসলাম (২৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী শহর সংলগ্ন একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় ট্রাভেলস ব্যাগের ভেতর থাকা দুই কেজি গাঁজা জব্দ করাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃত গোলাম মোস্তফা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সৈয়দ আলীর ছেলে ও আশরাফুল ইসলাম দক্ষিণ শিংগীমারী গ্রামের রইজ উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি  জাগো২৪.নেট-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের সময়: ১১:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১