শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অটোবাইকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোবাইকের ধাক্কায় সৈয়দা বেগম (৪৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ নারী আহত হয়।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের জামালপুর ইউনিয়নের নাগবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা বেগম ওই ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের আনিছার রহমান আকন্দের (নুরুল ইসলাম) স্ত্রী।

স্থানীয়রা জানান, ওইসময় দাওয়াত খেয়ে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সৈয়দা বেগমসহ অন্যান্য নারীরা। এসময় নাগবাড়ী বাজারের বটতলা নামকস্থানে পৌঁছালে অপর একটি অটোবাইক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ভ্যান যাত্রীরা। এর মধ্যে সৈয়দা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘাতক অটোবাইক চালক ফরিদুপুর ইউনিয়নের পুর্ব ইসবপুর গ্রামের মৃত আজিজার রহমান মুন্সীর ছেলে শাহাদৎ হোসেন ভুট্রু।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল জাগো২৪.নেট-কে বলেন, এ বিষয়টি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।

প্রকাশের সময়: ০৯:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১