সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু 

রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার(৯ অক্টোবর) রৌমারী ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মতিয়ার রহমান (৪০) দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের পুত্র।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, এঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হবে না জানিয়ে পরিবারের পক্ষে থানায় লিখিত দিয়েছে মৃত মতিয়ার রহমানের পিতা আছিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে,দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু পরিবহনের জন্য ট্রাকের সাথে যান হেলপার মতিয়ার রহমান।
ঝগড়ারচর এলাকায় পৌঁছলে ওই ট্রাক্টর থেকে পরে গিয়ে চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফ হোসেন জাগো২৪.নেট-কে জানিয়েছেন গুরুতর আহত মতিয়ার’কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।কিন্তু তার শারীরিক অবস্থা অত্যান্ত খারাপ হওয়ায় হাসপাতালেই মৃত্যু বরণ করে।
জনপ্রিয়

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু 

প্রকাশের সময়: ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১