সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে পূজামণ্ডপে অনুদান বিতরণ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪০টি পূজা মন্ডপে আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে জিআর প্রকল্প থেকে প্রতিটি পূজা মন্ডপে অনুদানের চাল ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা পূজার চাল ও নগদ অর্থ টাকা অনুদান বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমপি মোঃ শিবলী সাদিক, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার,একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, নারু গোপাল কুন্ড ও খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪০ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃৃন্দের নিকট ৫’শ কেজি করে চাল ও মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর ব্যক্তিগত তহবিল হতে প্রতিটি মন্দিরে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

বিরামপুরে পূজামণ্ডপে অনুদান বিতরণ

প্রকাশের সময়: ০৭:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১