শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলাহাটের বজরাটেক পিরানচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ১০ অক্টোবর বেলা পৌণে ১১টায় নিজ বাড়ীতে মারা যান। বীর মুক্তিযোদ্ধার পিতার নাম মৃত লালু মহাজন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২স্ত্রী ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বজরাটেক সবজা পাইলট হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে বাদ মাগরিব জানাজা শেষে বজরাটেক ওসমান শাউজি কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনিরুদ্দীন মুন্টু, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১