শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩৯টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জি.আর) ৫০০ কেজি করে চাল ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ভুট্টু, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ইউনুছ আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক ও প্রমুখ উপস্থিত ছিলেন।
আবু সুফিয়ান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঘোড়াঘাট (দিনাজপুর) 


















