গাইবান্ধা সদর উপজেলায় ৫৪ লিটার চোলাই মদসহ আশা বাসপো (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১০ অক্টোবর) র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত আশা বাসপো গাইবান্ধা শহরের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল জেলার সদরের পৌর কবরস্থান এলাকার মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস অফিসের সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় নারী মাদক ব্যবসায়ী আশা বাসপোকে ৫৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে র্যাব বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















