শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাঁতী লীগ নেত্রীর ধর্ষণ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা তাঁতী লীগের এক নেত্রী।  এ মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।  তিনি জানান, এ মামলার আসামি রফিকুল ইসলাম পলাতক ছিলেন। এরপর সোমবার (১১ অক্টোবর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের অভিযানিক দল।

উল্লেখ্য, বুধবার ( ৬ অক্টোবর) ওই নেত্রীর দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ টুডে পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে গোপীনাথ গ্রামের মেয়ে ও উপজেলা তাঁতী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দলীয় কর্মকাণ্ডের কারণে পরিচয় হয়। দাম্পত্য জীবনে ওই নেত্রী এক সন্তানের জননী হওয়ার পর গত ২০০৭ সালে তালাক প্রাপ্ত হন। এরই মধ্যে রফিকুল ইসলাম প্রায়ই তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ধারাবাহিকতায় গত বছরের ২২ ডিসেম্বর ওই নেত্রীকে ঢাকার ক্যাপিটেল হোটেলে নিয়ে বিবাহে প্রলোভন দিয়ে দৈহিক মেলা মেশা করে। এরপর থেকে রফিকুল ইসলাম একাধিকবার শারীরিক মেলামেশায় লিপ্ত হয়। এরই একপর্যায়ে ২৫ সেপ্টেম্বর রাতে ওই নেত্রীকে জোরপুর্বক ধর্ষণ করে রফিকুল। এমনি অবস্থায় রফিকুলকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে তা এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে রফিকুলকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগি ওই নেত্রী।

জনপ্রিয়

তাঁতী লীগ নেত্রীর ধর্ষণ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময়: ০২:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১