সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী হতে উন্মুক্ত মতবিনিময় সভা

রংপুরের পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন উন্মুক্ত মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধ্রর্বপুর গ্রামে প্রায় ৪ হাজার নারী-পুরুষের সাথে ওই মতবিনিময় সভা করা হয়েছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মিজানুর রহমান শাহীন।

তিনি টুকুরিয়া ইউনিয়নের ৪ মেয়াদের সাবেক চেয়ারম্যান। আসন্ন ইউপি নির্বাচনে টুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য মিজানুর রহমান শাহীনসহ ৬ জন আবেদন করেন। কিন্তু সদ্য সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল দলীয় মনোনয়ন পান। ফলে পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই কৃষক লীগ নেতা দলীয় পদ থেকে গত ৯ অক্টোবর পদত্যাগ করেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হতে তিনি ইউনিয়নবাসীর সাথে উন্মুক্ত মতবিনিময় সভা আহ্বান করেন। গতকাল মঙ্গলবার শাহীনের গ্রামের বাড়ী গন্ধ্রর্বপুরে দুপুরের পর টুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সিএনজি, অটো, রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেলযোগে কর্মী-সমর্থকরা আসতে শুরু করে। এ জন্য সামিয়ানা দিয়ে পুরুষ ও মহিলা প্যান্ডেল করা হয়েছে। এতে প্রায় ৪ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সভায় দুধিয়াবাড়ীর মজনু, কোমরসইয়ের হবিবর, নাজমুল, হাফিজুর, সোহেলসহ প্রায় ৪০ জন মানুষ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, ভোট সুষ্ঠুভাবে হলে শাহীন ভাই হাজার হাজার ভোটে বিজয়ী হবেন। আমরা ভোটগ্রহণ থেকে গননা করা পর্যন্ত জীবন দিয়ে পাহারা দিবো। সভায় শাহীন কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নেয়ার  সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে মিজানুর রহমান শাহীন বলেন, আমার বাবার (প্রয়াত জলিলুর রহমান তালুকদার) আদর্শে লালন করা লোকজন নিয়ে আমি রাজনীতি করি। আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাকে দলীয় প্রতীক দেয়া হলে টুকুরিয়া ইউনিয়নে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতাম। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেও নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১