সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা টাউন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। এর আগে দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা বাড়াতে স্থানীয় শহিদ মিনারে ভূমিকম্প ও অগ্নীকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময়: ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১