গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘাঘট নদ থেকে মাছ ধরার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এরপর সেগুলে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তায়েফুর রহমান। রছুলপুর ইউনিয়নের মহিষবান্দি এলাকায় অভিযান চালানো হয়।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সেরাজাম মুনিরা সুমি উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 


















