সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বাস চাপায় এক যুবক নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় সুজন হোসেন জয় (২৩) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেল গুমটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুজন হোসেন জয় পৌর শহরের পূর্ব জগন্নাথপুর কলোনী পাড়া মহল্লার নবাব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানান, মঙ্গলবার বিকেল থেকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিল সুজন। কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘোড়াঘাট রেল গুমটি এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য সুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

বিরামপুরে বাস চাপায় এক যুবক নিহত

প্রকাশের সময়: ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১