জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি এক সাথে শ্লোগানকে সামনে রেখে বিরামপুরে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন দিবস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
বুধবার (১৩ অক্টোবর) বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স সেন্টারে কৃষক ও সুধিদের নিয়ে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি উপ-পরিচালক শাহ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, এসএটিটিও মাহবুর রহমান, প্রকল্প কর্মকর্তা কাওছার আলী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ। সভায় ইঁদুর নিধনের বিভিন্ন পদ্ধতি ও কলাকৌশল প্রদর্শন করা হয়।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















