দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শামীমা আক্তার ওরফে সুমি (১৪) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রী আত্নহত্যা করেছে।
গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের ৩৯১ কি. মি. ৯/১০ পিলারের সন্নিকটে এ আতœহত্যার ঘটনাটি ঘটেছে। নিহত শামীমা আক্তার ওরফে সুমি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দীঘারণ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং ফলিমারীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইসময় চিরিরবন্দর থেকে পার্বতীপুরগামী লাইফ ইঞ্জিন ট্রেনের নিচে ঝাঁপ দেয় শামীমা আক্তার ওরফে সুমি। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















