গাইবান্ধার পলাশবাড়ীর পৌরসভা বাস্তবায়সকালে সীমানা জটিলতায় কিশোরগাড়ী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। সেটি নিরসন হলেও আসন্ন ইউপি নির্বাচনে তৃতীয়ধাপের তফশীলে অন্তর্ভূক্ত না হওয়ায় কিশোরগাড়ী ইউনিয়ন ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে ওই ইউনিয়নে নির্বাচনের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবার) বিকেলে ওই ইউনিয়নের গনেশপুর বাজারে ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহাবুব প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন লিটন, সাজু প্রামানিক, হাফিজার রহমান, আতোয়ার রহমান, আঃ মজিদ মন্ডল বাবলু, শামীম মন্ডল, লুৎফর রহমান, শাহিন মন্ডল, সম্ভাব্য সদস্য প্রার্থী মশিউর রহমান সাইদুল ইসলাম, মুসা মন্ডল, আঃ মান্নান, জীতেন্দ্র নাথ, মোছা. মমিনা বেগম ও মোছা. বুলবুলি বেগম প্রমুখ। সভায় অন্যান্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইতোপূর্বে পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়নে সীমানা জটিলতার কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউপি’র নির্বাচন স্থগিত করা হয়। এ ইউনিয়নে বিগত ২০০৩ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ বছরই পলাশবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগাড়ী ইউনিয়ন নির্বাচনে আর কোন বাধা থাকার কথা নয়। চলমান ইউপি নির্বাচন তফশীল ঘোষণার ধারাবাহিকতার তৃতীয়ধাপে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তফশীল ঘোষণার কথা থাকলেও অজ্ঞাত কারণে আবারো ইউনিয়নটিকে বঞ্চিত করে তফশীল ঘোষণা করা হয়। তাই প্রতিবাদ সভার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের যথাযথ হস্তক্ষেপ দাবি করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















