রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়ির কাশবনে কিশোরীকে ধর্ষণ, আটক ২

প্রেমের টানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া নামের একটি চরের কাশবনে প্রেমিকের সঙ্গে ঘুরতে যায় এক কিশোরী। এসময় ছবি তুলতে গিয়ে ধর্ষণ করে প্রেমিক। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওয়সার আলী। শুক্রবার (১৫ অক্টোবর) এই ধর্ষণের ঘটনা ঘটে। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিক ভিকটিম ও আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি ওসি।

বিশেষ একটি সুত্রে জানা যায়, গাইবান্ধা শহরের ব্রিজ রোডের বাসিন্দা ওই কিশোরী সাঘাটা উপজেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ধারাবহিকতায় শুক্রবার প্রেমিক ওই কিশোরীকে গজারিয়া চরের কাশবনে ‍ঘুরতে নিয়ে যায়। সঙ্গে ছিলেন প্রেমিকের আরও এক বন্ধু। এরপর কিশোরীকে ধর্ষণ করা হয়। এসময় অন্তরঙ্গের স্থির ছবিসহ ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফুলছড়ির কাশবনে কিশোরীকে ধর্ষণ, আটক ২

প্রকাশের সময়: ১১:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১