পাবনার সাঁথিয়ায় বোয়াইলমারী বাজার বণিক সমিতির আয়োজনে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতাটি উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে এক আলোচনা সভায় সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স¦রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ্যড. শামসুল হক টুকু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, বাংলাদেশ টুরিজ্যম বোর্ডের সিইও জাভেদ আহম্মেদ, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন বিল্লু, উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শীলা, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাসান আলী খাঁন, রবিউল করিম হিরু, ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চু, নাগডেমরা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। নৌকা বাইচ দেখতে হাজার হাজার নারী পুরুষের নদীর দু’পাড়ে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 


















