বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে দিবসের কর্মসূচী পালনের শুভসুচনা করা হয়। এর পর অন্যান্য সকল কর্মসূচী পালন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, মহিলা বিয়ষক কর্মকর্তা শাহানাজ আক্তার, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, মহিলা আওয়ামীলীগ সভাপতি রেহানা বেগম ও নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মো. আব্দুল হান্নান পিন্টু। শেষে শেখ রাসেল দিবস নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর, গাইবান্ধা 


















