বঙ্গবন্ধু পরিবারের কনিষ্টতম সদস্য ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ হাজার ৬৪৭ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা শহরসহ প্রত্যন্ত পল্লীতে এসব বৃক্ষ রোপন করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুরের হামিন্দপুর শাখা ম্যানেজার বরুন কুমার মৃধা জানান, এই উপজেলায় গ্রামীণ ব্যাংকের আটটি শাখা থেকে বৃক্ষের চারাগুলো বিতরণ করা হয়েছে। এরপর সদস্যগণ সেগুলো নিজ বাড়িতে নিয়ে গিয়ে রোপন করেছেন।
এর মধ্যে হামিন্দপুর শাখা থেকে ৬৪ কেন্দ্রে ৮৩২ টি, কামারপাড়া শাখা থেকে ৫৩০ টি, দামোদরপুর শাখা থেকে ৫০০ টি, নলডাঙ্গা শাখা থেকে ৬২৫ টি, মাদারগঞ্জ শাখা থেকে ৬৫০ টি, ভাতগ্রাম শাখা থেকে ৪৬০ টি, বকসিগঞ্জ শাখা থেকে ২৫০ টি এবং ধাপেরহাট শাখা থেকে ৮০০ টি বৃক্ষ রোপন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















