বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (১০) নামের এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলীয়া বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন নয়আনা নওদাগ্রামের খলিল মেকারের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইসময় বেঙ্গুলীয়া বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল ইসমাইল হোসেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হয় সে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে বলেন, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। ঘটনার সময় পালিয়েছে চালক।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশের সময়: ১২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১