বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াশালে খালেদা জিয়ার রোগমুক্তিতে ব্যতিক্রমী উদ্যোগ

নরসিংদী পলাশে ঘোড়াশাল পৌরসভায় খালেদা জিয়ার রোগ মুক্তির ব্যতিক্রম ধর্মী উদ্দ্যেগ।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঘোড়াশাল পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শৈত্য প্রবাহের কারণে যখন শীত জেঁকে বসেছে ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে দলের নেতাকর্মীর ছুটে চলেছে হতদরিদ্র ও অসহায় মানুষের কাছে। গত কয়েক দিন যাবত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে দলের নেতাকর্মীরা শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে ঘোড়াশাল পৌর এলাকার রেলস্টেশন ও বিভিন্ন ওয়ার্ডে অসহায় হতদরিদ্র মানুষের কাছে। শীতবস্ত্র পেয়ে খুশি হলেন এসব মানুষেরা। পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে তাদের কাছে দোয়া চাওয়া হয়। এসময় ড. আব্দুল মঈন খানের পক্ষে ঘোড়াশাল পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা মোঃ নাজমুল হোসেন সোহেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, ছাত্রদল নেতা পলাশ, শিমুল, বাচ্চু প্রমুখ।

ঘোড়াশাল পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন ও জননেতা ঘোড়াল শহর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভুইয়া সোহেল, জানান, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। আমাদের এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবীও জানান তিনি।

প্রকাশের সময়: ০৫:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১