আগামী ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়রে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। এটির প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা বরাবরেও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, উপজেলা জেএসডি সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলাম, সদস্য আল মামুন মোবারক, উপজেলা বাসদ সাধারণ সম্পাদক কালা মানিক দেব, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, আলমগীর হোসেন প্রমুখ।
এক প্রশ্নের জবাবে এমএ মতিন মোল্লা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ইউনিয়নে মারামারি, পোষ্টার ছেঁড়া, হামলা, ভাঙচুর, অনেক ইউনিয়নে মামলাসহ নানাবিধ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যার ভোট সেই দিবে এ প্রত্যয়ে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তি পূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে ভোট কেন্দ্রে পর্যাপ্ত ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















