মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ আহত ৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের বামনজল মহল্লায় জমি দখল করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধাসহ ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই মহল্লার ফহিম উদ্দিনের ছেলে তাজু মিয়ার সাথে আনছার আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ এবং আদালতে মামলা চলে আসছিল। গত ৪ মাস পূর্বে তাজু মিয়া আদালতের রায় পায়। সে মোতাবেক নিবার্হী ম্যাজিষ্ট্রেট ঢোল পিটিয়ে তাজু মিয়াকে জমি দখল করে দিয়ে যায়। এরই এক পর্যায় বুধবার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ওয়ারিশগণ জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তাজু মিয়া, মাইদুল ইসলাম, মাসুদ মিয়া, সাইদুল ইসলাম, মিনারা বেগম, শিল্পী বেগম, নাছিমা আকতার, জুলেখা বেগম গুরুত্বর আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাবি তারা উচ্চ আদালতে আপিল করেছে। আপিলের আদেশ না হওয়া পর্যন্ত ওই জমিতে কোন কিছু করা যাবে না।

তাজু মিয়ার দাবি তারা উচ্চ আদালতের আপিলের কোন নোটিশ পায়নি। পৌর মেয়র আব্দুর রশীদ সরকার ডাবলু জানান, বিষয়টি দীর্ঘ দিনের বিরোধের জের। উচ্চ আদালতের আপিলের বিষয়টি তার জানা নাই।

ওসি আব্দুল্লাহিল জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দাখিল করেনি।

জনপ্রিয়

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ আহত ৯

প্রকাশের সময়: ০৭:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১