আড়াইহাজার উপজেলা উচিৎপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড নির্বাচনে তালা প্রতীকে ভোট চাইছেন মো: নজরুল ইসলাম ,এজন্য তিনি প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ও মহিলাদের দোয়া ও ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী হওয়ায় জনগনের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এবারের নির্বাচনে উচিৎপুরা ইউপি ৮নং ওয়ার্ড থেকে যারা মেম্বার পদে নির্বাচন করছেন তাদের মধ্যে নজরুল ইসলাম তালা প্রতীক নিয়ে জনসমর্থনে অনেকটাই এগিয়ে তাই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন বর্তমানে ভোটাররা অনেক সচেতন তারা বিবেক বুদ্ধি দিয়ে যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন বলে আমার বিশ্বাস।ক্ষমতা নয় সেবাই লক্ষ্য আমি সেই লক্ষ্যে কাজ করছি। নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ ধাপে দেশের ১০০৭টি ইউনিয়ন পরিষদ ও ২৮টি পৌরসভার ভোট গ্রহণ হবে। আড়াইহাজার উপজেলা উচিৎপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদন্ধীতা করছেন তিনজন; নজরুল ইসলাম, আক্তার ও নবী হোসেন এদের মধ্যে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে। তাদের মধ্যে সৎ শিক্ষিত ও ন্যায় নীতিবান ও উদিয়মান তরুণ সমাজ সেবক যোগ্য ব্যাক্তি হচ্ছেন মো নজরুল ইসলাম । বর্তমান প্রজন্মের কাছে মো: নজরুল ইসলামের রয়েছে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা। বর্তমান তরুন প্রজন্মের অহংকার ক্রীড়ামোদী ও আদর্শ সমাজ সেবক। সম্ভান্ত পরিবার থেকে বেড়ে উঠা সৎ শিক্ষিত ও ন্যায় নীতিবান ব্যাক্তি। যিনি এলাকায় রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা,থেকে শুরু করে অসংখ্য উন্নয়নমূলক কাজের সাথে জড়িত । সত্য ও ন্যায়ের পথে তিনি অটল। তাই তরুন সমাজের দাবী জনগন যেন মেম্বার পদপ্রার্থী মো: নজরুল ইসলামকে তালা প্রতীকে তাদের মুল্যবান ভোট দিয়ে মেম্বার পদে নির্বাচিত করেন।
যিনি সার্বক্ষনিক গরীব অসহায় নিরীহ মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তার একমাত্র লক্ষ্য নির্বাচিত হতে পারলে উচিৎ পুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড থেকে ইভটিজিং, বাল্য বিবাহ,জুয়া,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে সমাজের সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন। সেই সাথে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে সংস্কৃতমনা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি ৮নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করবেন। তাই আগামী নির্বাচনে উচিৎ পুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাধারন জনগনের দাবী মো: নজরুল ইসলামকে যেন তালা প্রতীকে ভোট দিয়ে মেম্বার পদে জয়যুক্ত করেন।
রাকিবুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 


















