আগামী ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নে নিয়োগকৃত প্রিজাইডিং ও সহ প্রিজাইডিং অফিসার পরিবর্তনের জন্য আবেদন করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরজাহান বেগম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রির্টানিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বরাবরে এ আবেদন করা হয়।
ওই আবেদনে উল্লেখ করা হয়, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি আনারস ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে যোগসাজভাবে তাদের পছন্দের প্রভাষক-শিক্ষক প্রিজাইডিং ও সহ প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়েছে। এ অফিসারগণ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছে। এসব অফিসার দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।
এসব তথ্য নিশ্চিত করে রাখালবুরুজ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক প্রার্থী নূরজাহান বেগম বলেন, ওইসব অফিসারগণ পরিবর্তণ করে সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি। অন্যথায় সুষ্ঠু নির্বাচন হবে না বলে ধরণা করা হচ্ছে।
রির্টানিং অফিসার ও গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক জানান, প্রিজাইডিং ও সহ প্রিজাইডিং অফিসার পরিবর্তন সংক্রান্ত একটি আবেদনপত্র পেয়েছি। বিষয়টি দেখা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















