বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, আগামীকাল ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নে ইউপি’র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারা যাতে করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং উৎসব মুখর পরিবেশে ভোটদান করতে পারেন সেবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৫ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্যারেড ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, আশা করছি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাইস মো. জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, ডিআই অন আকমল হোসেন, ডিআই টু আফজাল হোসেন, উপজেলা আনসার ভিডপি অফিসার আশাদুল ইসলাম, এস আই আলাউদ্দিন, এস আই আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০২:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১