বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালে গাইবান্ধার ১৮ ইউনিয়নে ভোট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপে গাইবান্ধার দুই উপজেলার ১৮ টি ইউনিয়নে আগামীকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রগুলোতে সরঞ্জম পাঠানো হয়েছে। পৌঁছাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার ২ টি ইউনিয়নসহ মোট ১৮ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ‍বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১৬১। নারী ও পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬৩৯ জন।

এছাড়াও পলাশবাড়ী উপজেলার ২ টি ইউনিয়নে ২২ কেন্দ্রে ৪৭ হাজার ৪৬১ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভোটার যাতে করে নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে সেবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের টহল অব্যাহত থাকবে।

রাত পোহালে গাইবান্ধার ১৮ ইউনিয়নে ভোট

প্রকাশের সময়: ০৬:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১