গাইবান্ধা সদর উপজেলায় রওশন আলী নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত রওশন আলী সদর উপজেলার বানিয়ারজান গ্রামের খোকা মিয়ার ছেলে। মারামারী মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুলবান্দী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রওশন আলীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি মারামারির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















