বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইউপি নির্বাচনে জমে উঠছে নির্বাচনী প্রচারণা

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দিনাজপুরের চিরিরবন্দরে ১২টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রতিশ্রæতি আর প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে। মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন কেন্দ্র করে ইউনিয়নগুলোতে প্রতিটি ওয়ার্ড অলিগলি, দোকানের সামনে, ফাঁকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা-কালো পোস্টারে। সেই সঙ্গে চলছে প্রত্যেক প্রার্থীর ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। পাশাপাশি ইউনিয়ন ওয়ার্ডে প্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে সর্বত্র। এদিকে, ছোট ছোট হ্যান্ডবিল নিয়ে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। হ্যান্ডবিল বিলির সঙ্গে চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠকও। সেই সঙ্গে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রæতি। সাবেক, বর্তমান ও নতুন প্রার্থীরা সবাই উন্নয়নের অঙ্গীকার করে যাচ্ছেন। শুধু তাই নয়, অনেকেই আবার বয়স্কদের বুকে জড়িয়ে ধরছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। চায়ের স্টল, হোটেলসহ সব জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। সকাল থেকে রাত পর্যন্ত গান-ছন্দে প্রার্থীদের নজরকাড়া ভোট প্রার্থনা আর মাইকের আওয়াজে আন্দোলিত এখন অলিগলি। এছাড়া সামাজিক মাধ্যমে চলছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। গণসংযোগে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন তারা। নৌকার প্রার্থীরা নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। ভোটের মাঠে চেয়ারম্যান পদে লড়ছেন যারা তারা হলেন-

১ নং নশরতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নুর ইসলাম শাহ্ নুরু (নৌকা), সাবেক চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন (মোটরসাইকেল), মো. আব্দুল ওহাব (অটো রিকশা), মোছা. মৌসুমী সুলতানা (চশমা) ও সৈয়দ মাহমুদুল করিম হিটলার (আনারস)। ২ নং সাতনালা ইউনিয়নে মো. নূর ইসলাম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক শাহ (আনারস), অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ্ মন্ডল (মোটরসাইকেল) ও মো. মোস্তাফিজার রহমান (লাঙ্গল)। ৩ নং ফতেজংপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার (নৌকা), সাবেক চেয়ারম্যান মো. জাবেদ আলী শাহ্ (আনারস) ও মো. মাসুদ রানা (মোটরসাইকেল)। ৪ নং ঈসবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন (নৌকা), মো. নজরুল হক (মোটরসাইকেল), মো. হাবিবুল্যা বাহার (চশমা) ও মো. শফিকুল ইসলাম লিটন (আনারস)। ৫ নং আব্দুলপুর ইউনিয়নে মো. মোকলেছুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্ (আনারস), মো. লুৎফর রহমান (চশমা) ও মো. আবু তালেব সরকার (মোটরসাইকেল)। ৬ নং অমরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হেলাল সরকার (নৌকা), মো. ইকবাল হোসেন কাজী (মোটরসাইকেল), মো. জহুরুল হক (আনারস) ও মো. শমসের আলী (চশমা)। ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হাসিবুল হাসান (নৌকা), মো. আব্দুর রহিম (মোটরসাইকেল), মো. রিপন (চশমা) ও মো. মোকাররম হোসেন (আনারস)। ৮ নং সাঁইতাড়া ইউনিয়নে সন্তোষ কুমার রায় (নৌকা), বর্তমান চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ্ (আনারস), মো. মাহাবুবার রহমান শাহ্ সবুজ (মোটরসাইকেল), মো. আশরাফ আলী (অটোরিকশা) ও মো. আইনুল হক (চশমা)। ৯ নং ভিয়াইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় (নৌকা), মো. আব্দুর রাজ্জাক শাহ্ (চশমা) ও মো. আজগার আলী (মোটরসাইকেল)। ১০ নং পুনট্টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নূর-এ কামাল (নৌকা) ও অধ্যক্ষ মো. রেজাউল করিম (আনারস)। ১১ নং তেঁতুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা (নৌকা) ও মো. আজগার আলী (আনারস)। ১২ নং আলোকডিহি ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন (নৌকা), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি মীর্জা লিয়াকত আলী বেগ (লিটন) (মোটরসাইকেল) ও মো. তাজউদ্দিন হোসেন শাহ্ (আনারস)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মালেক জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ৫৭৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে ২ লাখ ৩৬ হাজার ৮৯১ জন ভোটার ১০৯টি কেন্দ্রে ৮০৪ টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রকাশের সময়: ০৫:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১